• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ন্যাটো সম্মেলনের আগের দিন কিয়েভে রুশ হামলায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
  ০৮ জুলাই ২০২৬, ০৭:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ন্যাটো সম্মেলন শুরুর আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় রাজধানীতে অন্তত ১৯ জন এবং আশপাশের অঞ্চলে আরও ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার ভোরে চালানো এ হামলায় কিয়েভের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে শহর। বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন বাসিন্দারা। উদ্ধারকারীরা শিশুদেরসহ বহু মানুষকে বহুতল ভবন থেকে নিরাপদে সরিয়ে নেন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শহরের অন্তত চারটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে পোদিলস্কি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একটি পরিবারের সব সদস্য নিহত হয়েছেন বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

হামলার কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এর মাত্র কয়েক দিন আগেই কিয়েভে রুশ হামলায় ৩০ জন নিহত হয়েছিলেন, যা যুদ্ধ শুরুর পর রাজধানীতে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, সোমবার রাশিয়া ৩৫০টির বেশি ড্রোন এবং ৬৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ২৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৮টি হামলাকারী ড্রোন দেশের ৩৪টি স্থানে আঘাত হানে। সবচেয়ে বেশি হামলার লক্ষ্য ছিল কিয়েভ। এদিন ছোড়া কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই প্রতিহত করতে পারেনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

হামলার কারণে কিয়েভ, সুমি, খারকিভ ও দনিপ্রোপেত্রোভস্কসহ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কিয়েভের সামরিক শিল্পপ্রতিষ্ঠান এবং জ্বালানি অবকাঠামোতে নির্ভুল দূরপাল্লার অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে মস্কো।

অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা একই দিনে রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে দূরপাল্লার হামলা চালিয়েছে।

আরও পড়ুন

তুরস্ক যুক্তরাষ্ট্রের ‘অসাধারণ’ মিত্র: ট্রাম্প

ইউক্রেনের ড্রোন হামলায় জ্বালানি সংকটে রাশিয়া, প্রভাব পড়েছে প্রায় সব অঞ্চলে

প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন

এদিকে তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে ইউক্রেন যুদ্ধই প্রধান আলোচ্য বিষয় হতে যাচ্ছে। সম্মেলনের আগে পশ্চিমা মিত্রদের কাছে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তার দাবি, পর্যাপ্ত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র না থাকায় সোমবারের হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়নি।

সূত্র: সিএনএন

এমএস/

  • রাশিয়া
  • ইউক্রেন
এ সম্পর্কিত আরও খবর
তিন দেশের সঙ্গে ড্রোন চুক্তি করল ইউক্রেন
তিন দেশের সঙ্গে ড্রোন চুক্তি করল ইউক্রেন
ইউক্রেনের ড্রোন হামলায় জ্বালানি সংকটে রাশিয়া, প্রভাব পড়েছে প্রায় সব অঞ্চলে
ইউক্রেনের ড্রোন হামলায় জ্বালানি সংকটে রাশিয়া, প্রভাব পড়েছে প্রায় সব অঞ্চলে
ক্ষেপণাস্ত্র সংকটে ইউক্রেন, কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ২০
ক্ষেপণাস্ত্র সংকটে ইউক্রেন, কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ২০
ইউক্রেন যুদ্ধ বন্ধে সমাধানের প্রস্তাব ট্রাম্পের, পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনা
ইউক্রেন যুদ্ধ বন্ধে সমাধানের প্রস্তাব ট্রাম্পের, পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।